EarnBD নিউজ

← সব খবর

বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করলেন তারেক রহমান

👁️ 3 বার পঠিত 📅 20 Apr, 2026
বগুড়া আপডেট

বাংলাদেশের ১৩তম সিটি করপোরেশন 'বগুড়া'র উদ্বোধন

বাংলাদেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল 'বগুড়া সিটি করপোরেশন'। সোমবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার প্রথম নিজ জেলা বগুড়া সফরে গেলেন তিনি। তার এই সফরকে ঘিরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় ব্যাপক নিরাপত্তা ও সাজসজ্জা করা হয়েছে।

সোমবার ভোর সোয়া ছয়টার দিকে গুলশান এভিনিউ’র বাসা থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।